1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

রূপসার দুর্জনীমহল এলাকায় যুবককে জবাই করে হত্যা

নাজমুল আলম মুন্নাঃ
  • Update Time : Sunday, August 16, 2026,
  • 50 Time View
রূপসা উপজেলার ১ নং আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে প্রতিপক্ষের নৃশংস হামলায় জয় ঢালী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত আটটার পর উপজেলার দুজনীমহল গ্রামের শহীদের মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জয় ঢালী ঐ গ্রামের আখতারুজ্জামান ঢালীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহীদের মোড় এলাকায় একদল যুবকের সাথে জয় ঢালীর কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জয়কে জবাই করে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। মারাত্মক আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই জয়ের মৃত্যু হয়।
খবরের সত্যতা নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষী ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের  অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।এদিকে হত্যাকাণ্ডের পর থেকে দুর্জনিমহল গ্রামের শহীদের মোড় এবং আব্দুলের মোড় এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। চরম আতঙ্কে পুরো এলাকা বর্তমানে জনশূন্য রূপ ধারণ করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, পুলিশ মোতায়েন রয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ