আজ ১৪ই আগস্ট বৃহস্পতিবার কয়রা সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড কাশিরাবাদ ফরেস্ট অফিস সংলগ্ন শাকবারি নদীর গড়ায় নতুন সুইচগেটের ডান পাশ দিয়ে জোয়ারের পানি অবদা রাস্তার উপর দিয়ে ভিতরে পানি প্রবেশ করে স্থানীয় লোকজনের সহযোগিতায় পানি আটকানো হয় অবিলম্বে যদি এখানে রাস্তা ঠিক করা না হয় তাহলে জোয়ারের পানি বৃদ্ধি পেলে আইলার মত প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে সর্বনাশি আইলায় পাবনার অবদা রাস্তার উপর দিয়ে জোয়ারের পানি ঢুকে ভেঙ্গে যাওয়ায় তিন বছর প্লাবিত থাকে কয়রা থানা একথা কারোর অজানা নয় শাকবারি নদীর গড়ায় নতুন সুইজগেট এর অবদা রাস্তা অবিলম্বে সংস্করণ না করলে জোয়ারের পানি বৃদ্ধি পেলে অবদা রাস্তার উপর দিয়ে লবণ পানি ভিতরে প্রবেশ করলে অবদা রাস্তা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি ভেঙ্গে যায় এক যুগেও কয়রা থানা বাধ দেওয়া সম্ভব হবে না তাই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এই অবদা রাস্তায় মেরামত করার ব্যবস্থা নেয়া হোক এটা জনগণের প্রাণের দাবি।