1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

তিস্তা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে আনোয়ারুল ইসলাম মুকুল, নিজ অর্থায়নে ত্রাণ বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
  • Update Time : Saturday, August 8, 2026,
  • 46 Time View
রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর নোহালী ও চর বাগডরা এলাকায় তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ও গৃহহারা পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও গঙ্গাচড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম মুকুল।
বৃহস্পতিবার ভাঙনকবলিত এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
মো. আনোয়ারুল ইসলাম মুকুল বলেন, “আমি তিস্তা পাড়ের মানুষ। তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারানো মানুষের কষ্ট আমি জানি এবং অনুভব করি। তাই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
তিনি তিস্তা নদীর ভাঙন রোধে দ্রুত পর্যাপ্ত জিওব্যাগ ফেলার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি আরও বলেন, তিস্তার ভাঙনে যাদের ঘরবাড়ি, ফসলি জমিসহ সহায়-সম্বল নদীগর্ভে বিলীন হয়েছে, তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি। মানবিক দায়বদ্ধতা থেকেই তিনি নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ