1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই । 

মহেশখালীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করা হলো হাইজিন কিট

সরওয়ার কামাল কক্সবাজার
  • Update Time : Tuesday, August 4, 2026,
  • 48 Time View
মহেশখালীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (হাইজিন কিট) বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২রা আগস্ট মহেশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মোহাম্মদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
এ সময় উপস্থিত ছিলেন – মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুদর্শন কান্তি দে, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বনি আমিন জনি, মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল কাদের বাবুল, মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেক রহমান জুয়েল সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এসব হাইজিন কিট বিতরণ করা হয়। প্রতিটি কিটে পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী রয়েছে। এর মধ্যে রয়েছে গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান বা ডিটারজেন্ট, টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, নখ কাটার, চিরুনি, নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন, তোয়ালে বা গামছা, বালতি-মগসহ প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ। কিছু কিটে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও হ্যান্ডওয়াশও রয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ