1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন লি: হাউজিং লিমিটেডের উদ্যোগে অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা

স্টাফ রিপোর্টার:
  • Update Time : Saturday, July 25, 2026,
  • 47 Time View

মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন লি: হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতায় এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ, প্রয়োজনীয় ওষুধ এবং নগদ আর্থিক সহায়তা তুলে দিয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত মো: শামছুল ইসলামের কন্যা ও গার্মেন্টস কর্মী হাজেরা বেগমের মেয়ে সিফাত জান্নাত সুবহা (১৪)-এর হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। তিনি বাগবাড়ী মিছিরোন নেছা জহুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অনুদান প্রদান করেন ঢাকা প্রেসক্লাব ও বিশ্ব আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি অন্যতম উদ্যোক্তা আওরঙ্গজেব কামাল। এ সময় তিনি বলেন, “মানবসেবাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সিফাত জান্নাত সুবহার পড়াশোনা যেন কোনোভাবেই অর্থের অভাবে বন্ধ না হয়, সে জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব। সে যত দূর পড়াশোনা করতে চায়, আমাদের সংগঠন তার পাশে থাকবে। কারণ শিক্ষাই পারে একটি পরিবারের ভাগ্য পরিবর্তন করতে এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলতে।
তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে একজন অসহায় মানুষের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে দারিদ্র্য ও শিক্ষাবঞ্চনার হার অনেকাংশে কমে আসবে। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজহার আলী বলেন, “বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন লি: হাউজিং লিমিটেড সব সময় সমাজের ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানবিক সহায়তার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, একটি শিশুর শিক্ষা নিশ্চিত করা মানেই একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করা।”এ সময় সংগঠনের অর্থ সম্পাদক মো. ইউনুস আলী ও দপ্তর সম্পাদক মো. জুয়েলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাভার সমাজসেবা অফিস থেকে শিক্ষার্থী সিফাত জান্নাত সুবহার আর্থিক ও পারিবারিক দুরবস্থার বিষয়টি বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন লি: হাউজিং লিমিটেডের নেতৃবৃন্দকে অবহিত করা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংগঠনটি দ্রুত মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ