মানুষ মানুষের জন্য এসব স্লোগান বই পুস্তকে থাকলেও বাস্তবতায় যেন খুঁজে পাওয়া যায় না, কিন্তু সত্যিকার অর্থে মানুষের জন্য এরকম একজন মানুষকে পাওয়া যায় নিবাস বৃদ্ধাশ্রম এর স্বত্বাধিকারী সেলিনা শেলীর জীবন থেকে। কথা বলছি আপন নিবাস বৃদ্ধাশ্রম এর রক্ষণাবেক্ষণকারী শতশত বৃদ্ধা মায়ের বয়সী মহিলাদেরকে যাদের কেউ নেই যাদেরকে রাস্তায় নিষ্ঠুর ছেলে মেয়েরা ফেলে চলে যায় তাদেরকে সংগ্রহ করে মহান আল্লাহর কৃপায় লালন পালনকারী একজন মহৎ নারী সেলিনা সেলি। একান্ত সাক্ষাৎকারে কথা হয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সাথে।তিনি জানান এখানে যে সকল মহিলারা তারা বৃদ্ধা এবং অসুস্থ, মাঝে মাঝে মারা গেলে আমাদের কবর দিতে খুবই কষ্ট হয়। আপন নিবাস বৃদ্ধাশ্রম এর একটি কবরস্থানের ব্যবস্থা যদি সরকার করে দিতেন এ সকল অসহায় মহিলারা মারা গেলে আমরা তাদেরকে দাফন দাফন করতে পারতাম। আপন নিবাস বৃদ্ধাশ্রমে মাননীয় প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া অনেক সাহায্য করেছেন, আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মানের দৃষ্টি আকর্ষণ করছি তিনি যদি একটি কবরস্থানের ব্যবস্থা করে দেয় আমরা তার নিকট চির কৃতজ্ঞ থাকব এবং শত বৃদ্ধা অসহায় মহিলাদের তার সাথে চিরকাল থাকবে।
মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, রাজধানীর উত্তরখান তেরমুখ আপন নিবাস বৃদ্ধাশ্রমের মায়েদের মৃত্যুর পর তাদের লাশ দাফন এর কবরস্থান এর সু-ব্যবস্থা করার জন্য আবেদন। এছাড়া আপনারা যে কোন সাহায্য সহযোগিতা অসহায় বৃদ্ধা মায়েদের পাশে দাঁড়াতে পারেন। আপন নিবাস বৃদ্ধাশ্রম একটি সেবামূলক প্রতিষ্ঠান অসহায় মায়েদের ঠিকানা,