1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

শহীদ নূর আলমের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের স্মরণসভা ও দোয়া মাহফিল

গাজীপুর প্রতিনিধি :
  • Update Time : Tuesday, July 21, 2026,
  • 81 Time View

ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত গাজীপুর মহানগরের বাসন থানার ১৮ নং ওয়ার্ড যুবদল নেতা শহীদ নূর আলমের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। তিনি বক্তব্যে শহীদ নূর আলমের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, তৌকির আহমেদ, লিটন মৃধাসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা শেষে শহীদ নূর আলমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর আত্মত্যাগের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ