1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মহেশখালীতে কৃষকদের মাঝে গাছের চারা ও সার সহ বিভিন্ন উপকরণ বিতরণ

সরওয়ার কামাল কক্সবাজার -২০জুলাই
  • Update Time : Tuesday, July 21, 2026,
  • 66 Time View
মহেশখালীতে চলতি অর্থ বছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায়  কৃষক, কৃষাণী ও প্রতিষ্টানদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ও সার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ২০ জুলাই দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গাফফার। এ সময় উপস্থিত ছিলেন- মহেশখালী পৌর বিএনপির নেতা এডভোকেট হামিদুল হক,মহেশখালী থানার এসআই বিল্লাল হোসেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন রতন, যুবদল নেতা আনছার উল্লাহ সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গাফফার জানান, মহেশখালীতে চলতি অর্থ বছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ২৯০ জন কৃষককে জনপ্রতি ৫টি বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, পাঁচটি বাঁশের খুঁটি ও ২৫ কেজি গোবর সার প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, মহেশখালীতে চলতি অর্থ বছরে সরকারের কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ