মনোহরদীতে,মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান, শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী ভূঁইয়া বাজার মাঠ সংলগ্ন স্থানে নব দিগন্ত ক্লাব, গাংকুলকান্দী-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান ও নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারাই ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার ভূমি সজিব মিয়া মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা । উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ,ডাঃ রাশেদুজ্জামান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সাবেক ভিপি ও মনোহরদী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য গোলাম মোস্তফা, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহিন মোড়ল, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এবং খিদিরপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আবুল ফজল।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজ ও দেশের উন্নয়নে শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।