1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

দেবিদ্বারে ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল, চ্যাম্পিয়ন মিজান চেয়ারম্যান স্মৃতি ফুটবল একাদশ

শাহ সাহিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি
  • Update Time : Saturday, July 18, 2026,
  • 64 Time View
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী পশ্চিম পাড়া ফুটবল একাডেমি আয়োজিত ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আসাদুজ্জামান নূর স্মৃতি সংঘ ফুটবল একাদশ ও মিজান চেয়ারম্যান স্মৃতি ফুটবল একাদশ। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেন। নির্ধারিত সময়ে কোনো দল গোলের দেখা না পাওয়ায় খেলার ফল নির্ধারণ হয় টাইব্রেকারে।
রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্রতিপক্ষকে পরাজিত করে মিজান চেয়ারম্যান স্মৃতি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে দর্শকদের উচ্ছ্বাস এবং খেলোয়াড়দের আনন্দ-উল্লাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
মহা ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং উত্তর গুনাইঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম আজাদ। প্রধান মেহমান ছিলেন ৯নং উত্তর গুনাইঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং উত্তর গুনাইঘর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দিন খান, খায়ের রতন, আহমেদ শুভ এবং ৯নং উত্তর গুনাইঘর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মুসলিম সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য মো. ইসমাইল হোসেন। সহ-সভাপতির দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুল লতিফ এবং ওমান প্রবাসী মো. আমির হোসেন।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন মো. আল আমিন সরকার ও মো. আওলাদ হোসেন। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এমন সুন্দর ও সুশৃঙ্খল ক্রীড়া আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠিত এই মেগা ফাইনাল বাঙ্গুরী এলাকায় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে পরিণত হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ