1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

দিনাজপুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : Monday, July 6, 2026,
  • 69 Time View
২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা থেকে শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় স্থানীয় নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং বেসরকারি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)-এর তৃতীয় তলার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের কল্যাণে সমাজসেবামূলক কার্যক্রম আরও জোরদার করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত রেখেছে। তিনি অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার করে মানুষের কল্যাণে কাজ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পিয়াল, শহর সমাজসেবা কর্মকর্তা মো. ময়নুল ইসলামসহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এতিমখানার পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ