1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

জমে উঠেছে উত্তরা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৮)

রিপোর্টার আনিছুরজ্জামান খোকন
  • Update Time : Thursday, July 2, 2026,
  • 77 Time View
উত্তরা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৮) ঘিরে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিটি গুরুত্বপূর্ণ পদে অংশ নিয়েছেন অভিজ্ঞ ও হেভিওয়েট প্রার্থীরা। নির্বাচনী মাঠে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। প্রতিদিন সন্ধ্যার পর উত্তরা প্রেস ক্লাব প্রাঙ্গণে ভোটার, প্রার্থী ও সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে চলছে ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা।
সাংবাদিক সমাজের প্রত্যাশা, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন, যাতে প্রতিটি ভোটারের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয় এবং গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় হয়।
উত্তরা প্রেস ক্লাব শুধু একটি সংগঠন নয়; এটি সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণ রক্ষার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই এই নির্বাচন কেবল নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নয়, বরং সাংবাদিকদের ভবিষ্যৎ, পেশাগত নিরাপত্তা ও সংগঠনের অগ্রযাত্রার জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আসুন, ব্যক্তিগত বিভেদ ভুলে আমরা বাংলাদেশের সকল সাংবাদিক এক কাতারে দাঁড়াই। ঐক্যই সাংবাদিক সমাজের সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই পারে সত্য, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে। বিজয়ী হোক গণতন্ত্র, বিজয়ী হোক সাংবাদিকদের ঐক্য।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ