1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

কুমিল্লায় ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2020,
  • 277 Time View

অনলাইন ডেস্ক : কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলার ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাত থেকে ফেসবুকে ইয়াবা সেবনের ভিডিওসহ ছবি প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে।

সোমবার রাত ১২টায় চান্দিনা উপজেলা ছাত্রলীগের এক নেতা তাঁর ফেসবুক আইডিতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের একটি ভিডিও ও একটি ছবি আপলোড দেন। এ সময় তিনি তাঁর স্ট্যাটাসে লেখেন- ‘এটা কি এডিট নাকি বাস্তব? জনাব ফরহাদ হোসেন ফকির কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলার বিনা ভোটে ভাইস চেয়ারম্যান। সত্য হলে সব দায়িত্ব থেকে পদত্যাগ করুন, প্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে মাদককে না বলুন।’

এ সময় ওই স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে শতাধিক নেতাকর্মীকে কমেন্টস বক্সে মন্তব্য করতে দেখা গেছে। এ ছাড়া কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের শত শত নেতাকর্মী ছবিসহ ভিডিও নিজ আইডি থেকে শেয়ার করে তীব্র প্রতিবাদ জানিয়ে পদত্যাগ দাবি করেছেন।

বিষয়টি জানতে চেয়ে ফরহাদ হোসেন ফকিরের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক জানান, ভিডিওটি সবার মতো আমিও দেখেছি। সেখানে আমার বলার কিছু নেই। তবে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেহেতু বিষয়টি ছাত্রলীগের, সেহেতু বাংলাদেশ ছাত্রলীগই তাঁর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ