1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

উপকূল সাংস্কৃ‌তিক ফোরাম, চট্টগ্রাম এর অ‌ভি‌ষেক অনুষ্ঠান সম্পন্ন।

আ‌মিনুল হক রিপনঃ
  • Update Time : Thursday, May 21, 2026,
  • 141 Time View
গতকাল ২০-০৫-২৬ ইং বুধবার সন্ধ্যা সাত ঘটিকায় গীতিকবি, আবৃত্তিশিল্পী ও সংগীতশিল্পী মোঃ এনায়েত হোসাইন পলাশের সভাপতিত্বে ও সঙ্গীতশিল্পী আঁখি মজুমদারের সঞ্চালনায় নগরীর অলংকার মোড়স্ত  অভিজাত রেস্টুরেন্ট সানসিটি রেস্টুরেন্টে এক অনাড়ম্বর  আয়োজনের মধ্য দিয়ে উপকূল সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রাম এর প্রথম সাধারণ সভা সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর  আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু  হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক  মোঃ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি মোঃ শাহাব উদ্দিন, সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক জনাব লায়ন আবুল কালাম আজাদ, সংগঠক ও  ব্যবসায়ী আবদুল নূর এবং নাট্যজন শামসুল কবীর লিটন এছাড়া ও সংগঠনের কার্যকরী পরিষদের সবাই উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন
বিশেষ অতিথি এডিশনাল এসপি কাজী শাহাবুদ্দিন, সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক লায়ন আবুল কালাম আজাদ,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল নূর,  নাট্যজন শামসুল কবীর লিটন এবং
কার্যকর কমিটির পক্ষ থেকে বিশিষ্ট সংগঠক  সহ সভাপতি মোঃ কমরুল ইসলাম টিটু  যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল আলম সংগীতশিল্পী দিদারুল ইসলাম দিদার ও সঙ্গীতশিল্পী ফারুক আহমেদ।
পরবর্তীতে প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখেন।
সভায় ২১ সদস্যবিশিষ্ট প্রথম কার্যকরী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন করা হয় ও চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী ও গুণীজনদের নিয়ে প্রধান উপদেষ্টার সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের অনুমোদন করা হয়।
সম্মানিত সভাপতির আলোচনা শেষে  একটি গ্রুপ ছবির মধ্য দিয়ে উপকূল সাংস্কৃতিক ফোরামের প্রথম সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
উক্ত আয়োজনে দ্বিতীয় পর্বে চট্টগ্রামের বিশিষ্ট আবৃত্তিশিল্পী এবং সঙ্গীত শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন উপকূল সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকবি, আবৃত্তিশিল্পী ও সঙ্গীতশিল্পী মোহাম্মদ এনায়েত হোসাইন পলাশ এবং  সংবাদ পাঠিকা ও আবৃত্তিশিল্পী হৈমন্তী শুক্লা মল্লিক।
উক্ত আয়োজনে সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করেন সঙ্গীত শিল্পী শারমিন হোসেন, সঙ্গীতশিল্পী ইন্তেখাব আলম মান্না , সংগীতশিল্পী তনু চৌধুরী, সংগীতশিল্পী আঁখি মজুমদার , সঙ্গীতশিল্পী জুলেখা আক্তার জুলী, সঙ্গীতশিল্পী এনায়েত হোসোইন পলাশ, সঙ্গীতশিল্পী ফারুক আহমেদ, সংগীতশিল্পী ও সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম দিদার এবং  গীতিকার ও সংগীতশিল্পী সুমন দাস।
অনুষ্ঠান পরবর্তী নৈশ ভোজের আয়োজন করা হয়।।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ