1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি

সততা ও স্বচ্ছতার প্রতীক গাজী জহিরুল ইসলাম সবুজ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Wednesday, May 20, 2026,
  • 214 Time View

তিতাস গ্যাসের নিরাপত্তা কাজে নিয়োজিত দলনেতা গাজী জহিরুল ইসলাম সবুজ একজন আদর্শবান, নীতিবান ও সৎ ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ, দুর্নীতি এবং অসাধু চক্রের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন।

শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তিতাস গ্যাস ইউনিয়নের শ্রমিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করেন এবং তাদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বিশ্বাস করেন, সততা ও স্বচ্ছতার মাধ্যমেই একটি প্রতিষ্ঠানকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।

গাজী জহিরুল ইসলাম সবুজ বলেন, “অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রাষ্ট্রের যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, তেমনি সাধারণ মানুষ গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে। দুর্নীতি করে মানুষের অধিকার ক্ষুণ্ন করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি সব সময় স্বচ্ছতা ও সঠিক কাজের পক্ষে থাকবো এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব।”

স্থানীয় এলাকায় তিনি একজন সৎ, সাহসী ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত। তার দৃঢ় নৈতিক অবস্থান ও দুর্নীতিবিরোধী ভূমিকার কারণে অনেকেই তাকে সততা ও স্বচ্ছতার প্রতীক হিসেবে অভিহিত করছেন। সাধারণ মানুষের প্রত্যাশা, তার মতো সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের মাধ্যমে তিতাস গ্যাসে শৃঙ্খলা, জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ