শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
গোপালগঞ্জ জেলার ১৩ নং নিজড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক সরদার আকিবুল ইসলাম (আকিব)-কে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নের সর্বস্তরের জনগণ। স্থানীয় সাধারণ মানুষের দাবি, তরুণ ও মানবিক ব্যক্তিত্বের অধিকারী আকিব দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, সরদার আকিবুল ইসলাম আকিব সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। শিক্ষা, সামাজিক উন্নয়ন, যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে তার ভূমিকা প্রশংসনীয়। ফলে দিন দিন তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক সরদার আকিবুল ইসলাম (আকিব)। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমি নিজড়া ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ।”
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি ভবিষ্যতে নিজড়া ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান। ইউনিয়নবাসীর সেবা করাই তার মূল লক্ষ্য বলেও জানান তিনি।