
কুড়িগ্রাম জেলায় ছাত্রদলের নতুন কমিটি গঠনের নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ২ মে ২০২৬ শনিবার প্রকাশিত নোটিশে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি পদে নতুন করে নাম যুক্ত করা হয় মোঃ আশরাফুল হক বিপুল এর এবং সাধারণ সম্পাদক পদে নাম উল্লেখ করা হয় মোঃ সোহেল রানা’র
নোটিশে আরও অন্যান্য পদে যাদের নাম তালিকা করে প্রকাশ করেন। তারা হলেন, সিনি: সহ-সভাপতি হুমরান হাসনাত হিরক, সহ-সভাপতি সারোয়ার আহমেদ শাওন, সহ-সভাপতি সাজ্জাদুল আলম সিফাত, সহ-সভাপতি নাজমুল হাসান ইমন, সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল রহমান রাকিব, দপ্তর সম্পাদক অর্ঘ্য দীপ সাহা, প্রচার সম্পাদক ইফতে খারুল ইসলামের নাম নোটিশে প্রকাশ করা হয়েছে।
দীর্ঘদিন পর বাংলাদেশ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত নোটিশ প্রদান করা হয়। এবং ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।