শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

তেরোখাদায় আজিজুল বারী হেলাল বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই

ফ.ম.আইয়ুব আলী: / ১০২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, একটি জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শিক্ষা, আর সেই শিক্ষার ভিত শক্তিশালী করতে নারী শিক্ষার বিকল্প নেই। একটি শিক্ষিত নারী শুধু একটি পরিবারকেই আলোকিত করে না, বরং একটি প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হয়। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার নারী শিক্ষাকে এগিয়ে নিতে অবকাঠামোগত উন্নয়ন, উপবৃত্তি প্রদান, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণসহ বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, যার সুফল ইতোমধ্যে গ্রামাঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে।
তিনি আরও বলেন, তেরোখাদা এলাকায় নারী শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। এই অগ্রযাত্রাকে ধরে রাখতে এবং আরও এগিয়ে নিতে আমাদের ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। শিক্ষার মানোন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। চিত্রা মহিলা কলেজ নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষিত নারী সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, যা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে কলেজটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।
একটি জাতিকে এগিয়ে নিতে হলে নারীদেরকে শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। শিক্ষিত নারী মানেই একটি শক্তিশালী সমাজ এবং একটি উন্নত দেশ। তাই আমাদের সবাইকে নারী শিক্ষার প্রসারে আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।
সংবর্ধনার জবাবে তিনি বলেন, এই সম্মাননা আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি এই এলাকার মানুষের আন্তরিক ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। আমি সবসময় এই ভালোবাসার মর্যাদা রাখতে কাজ করে যাবো এবং এলাকার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবো।
তিনি ২৫ এপ্রিল (শনিবার) দুপুরে তেরোখাদা উপজেলার চিত্রা মহিলা কলেজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের গভর্নিংবডির সভাপতি, বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তেরোখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা।
চিত্রা মহিলা কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড়ের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, তেরোখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, তেরোখাদা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোঃ আনিছুর রহমান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, বিএনপি নেতা এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন সরদার, আব্দুল মান্নান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, সহ-অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *