1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি

বাবার স্বপ্ন পূরণ করতে পুত্র রাশেদুজ্জামান খান রাজুর অগ্রণী ভূমিকা।

স্টাফ রিপোর্টার মোঃ সাদেকুল ইসলাম।
  • Update Time : Tuesday, April 21, 2026,
  • 475 Time View
জোয়ার সাহারা নিবাসী এলাকায় মরহুম হাজী আমান উল্লাহ খান  মাতবর নামে অত্র এলাকায় পরিচিত ,তিনি ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী,
 ব্যবসার পাশাপাশি সমাজসেবাকে নেশা হিসেবে নিয়েছিলেন তিনি, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও অসহায় জন গোষ্ঠী মানুষের পাশে দাঁড়ানো ও রাস্তাঘাট উন্নয়ন ছিল তার প্রধান কাজ,এই পরোপকারী জনপ্রিয়তার শীর্ষে থাকা লোকটি এলাকাবাসীর কাছে ‘আমান মাদবর’ নামে পরিচিত ছিলেন। অত্র এলাকার সাধারণ মানুষ বিপদে-আপদে সবাই তার কাছেই ছুটে যেত।
 এলাকা ও এলাকার বাইরে যে কোন ধরনের সংবাদ পাওয়া মাত্র গরিব-দুঃখীদের পাশে দাঁড়াতেন। অর্থ সহায়তায় দু’হাত প্রসারিত করে দিতেন, বিনিময়ে কোন প্রচার চাইতেন না।
 এলাকার সার্বিক উন্নয়ন, ও যুবসমাজকে সুপথে আনা ও একটি পরিকল্পিত আবাসন গড়ে তোলা ছিল তার অন্যতম স্বপ্ন। পুত্র রাশেদুজ্জামান খান রাজু বাবার আদর্শের ধারক, মরহুম হাজী
 আমান উল্লাহ খানের সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে মাঠে নেমেছেন সুযোগ্য পুত্র মোঃ রাশেদুজ্জামান খান ওরফে রাজু। বাবার মতোই তার কাজে ফুটে উঠছে মানবসেবা ও এলাকা উন্নয়নের ছাপ।
স্বপ্নের ধারাবাহিকতা বাবার অসমাপ্ত কাজকে সামনে রেখে এলাকাকে আধুনিক সোসাইটিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন হাজী মরহুম আমান উল্লাহ খানের সুযোগ্য পুত্র মোঃ আসাদুজ্জামান খান,রাজু তার লক্ষ্য।
যুবসমাজের কর্মসংস্থান বেকারত্ব দূর করতে স্থানীয় যুবকদের নিয়ে ‘জেনারেশন সিক্স’ নামে ডেভেলপার কোম্পানি গড়ে তুলেছেন। নিজে ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব নিয়ে তরুণদের পথ দেখাচ্ছেন।
বাবার মতোই দরদী, ওবাইদুল ইসলাম টিটুর উদারতায় খুশি হয়ে কোম্পানির পক্ষ থেকে তাকে রেডি ফ্ল্যাট দান করেন। বাবার মতোই প্রতিদানে বিশ্বাসী তিনি।
আইনি জটিলতা মোকাবিলা পৈতৃক সম্পত্তি নিয়ে বে-আইনি ভোগদখলের চেষ্টা রুখতে আইনি প্রক্রিয়ায় এগোচ্ছেন। বাবার রেখে যাওয়া সম্পদ যেন জনকল্যাণেই ব্যয় হয়, সেটাই নিশ্চিত করতে চান। সামাজিক দায়বদ্ধতা শুধু ব্যবসা নয়, এলাকার মানুষের আস্থা অর্জন করাই তার মূল টার্গেট। বাবার মতোই তিনি মনে করেন, অতিরিক্ত ভূমি যাদের দখলে আছে তারা স্বেচ্ছায় ছেড়ে দিয়ে উদারতার পরিচয় দেবেন বলে আশা প্রকাশ করেন
বাবা-ছেলের মিল, হাজী আমান উল্লাহ খান যেমন নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতেন,
রাশেদুজ্জামান খান রাজুও ঠিক সেই পথেই হাঁটছেন। একজন স্বপ্ন দেখেছিলেন, অন্যজন সেই স্বপ্ন বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর মতে,আমান মাদবরের ছেলে রাজু বাবারই প্রতিচ্ছবি বুকে ধারন করে এলাকার সাধারণ জনগণ ও অসহায় গরীব দূঃখি মানুষের সহযোগিতা ও কর্মসংস্থান ব্যবস্থা, করা হল তার মুল টার্গেট, এতে মরহুম হাজী আমান উল্লাহ খান  সাহেবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও পুত্র রাশেদুজ্জামান খান রাজু এলাকা বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ