শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

রূপসা হবে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের উপজেলা- রূপসার সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ।

ফ.ম.আইয়ুব আলী: / ৭৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ফ.ম.আইয়ুব আলী:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, রূপসাকে আমরা ছাত্রদলের নেতৃত্বে তারেক রহমানের আদর্শের একটি শক্ত ঘাঁটিতে পরিণত করতে চাই। এই রূপসা হবে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের উপজেলা। এখানে কোনো চাঁদাবাজ, দখলবাজ কিংবা সন্ত্রাসীদের স্থান হবে না। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে সাধারণ মানুষ নিরাপদে বসবাস করবে, শিক্ষার্থীরা রাজনীতির সুশৃঙ্খল চর্চা করবে এবং তরুণ প্রজন্ম দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনের জন্য প্রয়োজন নৈতিকতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। ছাত্রদলের নেতাকর্মীদের তিনি আহ্বান জানান তারা যেন জনগণের পাশে থেকে মানবিক রাজনীতির চর্চা করে এবং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে। তিনি উল্লেখ করেন, রাজনীতি যেন কখনো ব্যক্তিস্বার্থে ব্যবহৃত না হয়, বরং এটি হবে জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতির হাতিয়ার। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার মাধ্যমে তরুণদের বিকাশ ঘটাতে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্ল্যাটফর্ম। অতীতে যারা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন, তাদের ত্যাগ ও অবদান আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সফল হতে পারি। তিনি জোর দিয়ে বলেন, আগামী দিনে একটি শক্তিশালী, গণমুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি ২৪ মার্চ দুপুরে রূপসা সরকারি কলেজ (সাবেক সরকারি বঙ্গবন্ধু কলেজ) মাঠে অনুষ্ঠিত রূপসার সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানটি রূপসায় জন্মগ্রহণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয়, জেলা, থানা, কলেজ ও ইউনিয়নসহ বিভিন্ন শাখার সাবেক ছাত্রদল নেতাদের সম্মানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল ইসলাম বাপ্পি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু।
সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে এবং উক্ত অনুষ্ঠানের সদস্য সচিব, জেলা বিএনপির সদস্য মল্লিক আঃ সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, সাবেক জেলা ছাত্রদল সভাপতি শেখ আঃ রশীদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন রূপসা সরকারি কলেজের সাবেক ভিপি মোল্লা এনামুল কবির, উজ্জ্বল কুমার সাহা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ কুমার মিত্র, যুগ্ম আহ্বায়ক আনসার আলি, হুমায়ুন কবীর শেখ ও মোল্লা বাসির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ, সাবেক জেলা, থানা, ইউনিয়ন ও কলেজ শাখার ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা অতীতের স্মৃতিচারণ করে সংগঠনের বিভিন্ন সময়ের সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সংগঠনের শক্তি হচ্ছে ঐক্য এবং সেই ঐক্যকে ধরে রেখে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। একই সঙ্গে তারা নতুন প্রজন্মের নেতাকর্মীদের দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় প্রত্যেকের সাবেক পরিচয় পর্ব শেষে সকলে একত্রে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মাধ্যমে দিনব্যাপী এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *