শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম লোকমান হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। আজ ১০ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম লোকমান হোসেন কে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়।
#রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম লোকমান হোসেন বলেন, আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় সত্যের জয় হয়েছে। এই বিজয় পুরো রাঙ্গুনিয়ার বিজয় হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে আরো গতিশীল ও শক্তিশালী করা হবে।তাই দলীয় কর্মকাণ্ড পরিচালনায় সংশ্লিষ্ট সকল নেতা কর্মীদের সহযোগিতা কামনা করছি।