1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত

সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রবীণ নেত্রী বেগম নূরী আরা সাফা।

রিপোর্টারঃমাজেদুল আলম, চট্টগ্রাম,
  • Update Time : Saturday, March 7, 2026,
  • 212 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য বেগম নূরী আরা সাফা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনে দলের মনোনয়ন প্রত্যাশা করেছেন।
দীর্ঘ প্রায় পাঁচ দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নারীর ক্ষমতায়নে ভূমিকার কারণে তিনি দলীয় অঙ্গনে একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেত্রী হিসেবে পরিচিত।

১৯৪৫ সালের ১৬ নভেম্বর চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বেগম নূরী আরা সাফা। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৭৭ সালে জাগদলের মাধ্যমে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী এবং চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসন থেকে দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে মহিলা সংগঠন গড়ে তোলা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং নারী নেতৃত্বের বিকাশে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় মহিলা সংস্থা এবং লায়ন্স ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন এবং মানবিক সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭৯ সালে কিউবার হাভানায় অনুষ্ঠিত নন-অ্যালাইন্ড মুভমেন্ট সম্মেলনে প্রতিনিধি উপদেষ্টা হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU) অধিবেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করে তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি একটি শিক্ষিত ও সম্মানিত পরিবারের সদস্য। তাঁর পিতা মরহুম আলহাজ ডা. আবদুল জব্বার দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রথম মুসলিম চিকিৎসক ছিলেন। তাঁর স্বামী মরহুম ডা. ক্যাপ্টেন (অব.) এম. এন. সাফা চট্টগ্রাম অঞ্চলে জাগদল তথা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বিএনপির একজন নিবেদিত সংগঠক ছিলেন।

বেগম নূরী আরা সাফা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। ভবিষ্যতেও দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে নারী নেতৃত্বের বিকাশ, সামাজিক ন্যায়বিচার এবং জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চান।

দলীয় নেতাকর্মীদের মতে, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই প্রবীণ নেত্রীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলীয় আদর্শের প্রতি অবিচল অবস্থান তাকে মহিলা সংরক্ষিত আসনে একজন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ