শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
নীলফামারীর সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দেখার বিষয়টি। জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসনও নবনির্বাচিত সরকারের হাতে তুলে দিতে না পারায় স্থানীয় জনগণের মধ্যে হতাশা ও আক্ষেপ বিরাজ করছে। বিশেষ করে (ডোমার-ডিমলা) নিয়ে গঠিত নীলফামারী-০১ আসনে বিএনপি’র নেতাকর্মীদের মতে যা নিশ্চিত বিজয়ের আসন হিসেবে বিবেচিত ছিল, জোটগত সমীকরণের কারণে হাতছাড়া হয়েছে বলে অনেকের মতামত।
স্থানীয়দের দাবি, শাহরিন ইসলাম তুহিন দীর্ঘদিন ধরে নীলফামারীর উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর অনুপস্থিতি এখনও এ অঞ্চলের মানুষের মাঝে শূন্যতার অনুভূতি তৈরি করে রেখেছে।
নীলফামারীবাসীর বিশ্বাস, নির্বাচনে ফলাফল যাই হোক না কেন, যোগ্য ও উন্নয়নমুখী ব্যক্তিদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। তাই জেলার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণের স্বার্থে তাঁকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য নবনির্বাচিত প্রধানমন্ত্রী Tarique Rahman-এর প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
নীলফামারীর মানুষের আশা—তাদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে এবং জেলার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।