শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
গাজীপুর-২ আসনে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সিপিবি’ মনোনীত কাঁস্তে মার্কা প্রতিকের প্রার্থী বিশিষ্ঠ শ্রমিক নেতা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয় কেন্দ্র গাজীপুর জেলা সভাপতি জনাব জিয়াউল কবীর খোকনকে শতভাগ জয়লাভ নিশ্চিত করতে আজ বিকেলে গাজীপুর মহানগরীর বড় বাড়ি, বোর্ড বাজার, সাহিন মার্কেট সহ বিভিন্ন স্থানে গণ সংযোগ ও পথ সভা করেছে সিপিবি গাজীপুর জেলা।
এ সময় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক বিশিষ্ঠ শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয় কেন্দ্র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ঠ শ্রমিক নেতা মোঃ সাদেুর রহমান শামিম, বিশিষ্ঠ শ্রমিক মোঃ শাহজাহান, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয় কেন্দ্র গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোঃ আজিজুল ইসলাম,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুন্তকার—- ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাজীপুর জেলা শাখার সভাপতি একরামুল হক জিহাদ সহ সকল নেতৃবৃন্দু। উক্ত পথ সভায় অংশ গ্রহন করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয় কেন্দ্র গাজীপুর জেলা কমিটির সকল নেতৃবৃন্দ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয় কেন্দ্র বাংলা বাজার আঞ্চলিক কমিটির সকল নেতৃবৃন্দু, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয় কেন্দ্র কালিয়াকৈর আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।