1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লৌহজংয়ে নির্বাচন কর্মকর্তাদের দুদিনের প্রশিক্ষণ শেষ

শেখ মোঃ লিখন
  • Update Time : Wednesday, January 28, 2026,
  • 61 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বুধবার বিকেল ৪টা পর্যন্ত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রশিক্ষণে মোট ৪৩৪ জন নির্বাচন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৮ জন প্রিজাইডিং অফিসার এবং ৩৭৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৭১৬ জন পোলিং এজেন্টও প্রশিক্ষণে অংশ নেন।

লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নের অধীন ৫৫টি ভোটকেন্দ্রের ৩৫৮টি ভোটকক্ষকে কেন্দ্র করে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা ববি মিতু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম এবং সহকারী নির্বাচন অফিসার মোহাম্মদ জুয়েল।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ