1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত

লক্ষ্মীপুরের কমলনগরে মিল্লাত একাডেমীর শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আবদুস সহিদ সুমন কমলনগর উপজেলা প্রতিনিধি লক্ষীপুর।
  • Update Time : Wednesday, January 7, 2026,
  • 62 Time View

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় মিল্লাত একাডেমীর ছাত্র-ছাত্রীরা তাদের পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা একত্রিত হয়ে সড়কে অবস্থান নিলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, মিল্লাত একাডেমীর পরীক্ষা কেন্দ্র পূর্বনির্ধারিত স্থান থেকে তোরাবগঞ্জে পরিবর্তন করায় তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূরত্ব বেশি হওয়ায় যাতায়াতে অতিরিক্ত খরচ, সময় সংকটসহ নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। অনেক ক্ষেত্রে তারা হেনস্থার মুখেও পড়ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা দ্রুত তাদের পরীক্ষা কেন্দ্র পূর্বের স্থানে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলেন, কেন্দ্র পরিবর্তনের কারণে তাদের নিরাপত্তা ও স্বাভাবিক পরীক্ষায় অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেন। কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করে নেয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ