1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের সিটের নিচে স্কচটেপে মোড়ানো ৮০ স্বর্ণের বার উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন হুইপ জি কে গউছ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর

হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসায় হিফজ সমাপনকারী হাফেজদের সম্মাননা প্রদান,

জহুরুল ইসলাম জপি
  • Update Time : Wednesday, January 7, 2026,
  • 49 Time View

শেরপুরে পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা পিএফ গ্লোবাল এইড ট্রাস্ট–এর আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) শেরপুর জেলার হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এইড ট্রাস্ট (ইউকে)-এর চেয়ারম্যান ড. এ এস এম আশরাফ মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থাটির কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসেন এবং স্থানীয় প্রতিনিধি আব্দুল আওয়াল। সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাস্টার মনিরুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আশরাফ মাহমুদ বলেন,
হিফজ শিক্ষা একজন শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কেবল মুখস্থ বিদ্যা নয়, বরং চরিত্র গঠনের একটি শক্তিশালী মাধ্যম।
তিনি ভবিষ্যতেও শিক্ষা, মানবকল্যাণ ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে গ্লোবাল এইড ট্রাস্টের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ