1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের সিটের নিচে স্কচটেপে মোড়ানো ৮০ স্বর্ণের বার উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন হুইপ জি কে গউছ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর

তীব্র শীতে কমলগঞ্জে অসহায়দের মাঝে ইনসাফ সমাজকল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ।

আব্দুল হামিদ সিলেট ব্যুরো চিফ:-
  • Update Time : Tuesday, January 6, 2026,
  • 69 Time View

পৌষের হাড়কাঁপানো তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ইনসাফ সমাজকল্যাণ পরিষদ কমলগঞ্জ।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
ইনসাফ সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান। এ সময় ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, মানুষ মানুষের জন্য—এই চেতনাকে ধারণ করে সমাজের বিত্তবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসা জরুরি। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ বলেন, একজন সমাজকর্মী ও সংবাদকর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন দুর্যোগ ও সংকটকালে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ সময় শীতবস্ত্র বিতরণে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম মিয়া প্রমুখ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ