1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মহেশখালীতে পরিবেশ বিষয়ক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ রূপসায় মশা নিধনে নেই কোন তোড়জোড়; ডেঙ্গু আতঙ্ক চরমে খুলনা শিরোমণিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও মিছিল বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের সিটের নিচে স্কচটেপে মোড়ানো ৮০ স্বর্ণের বার উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন হুইপ জি কে গউছ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ

রূপসায় আঞ্জুমান মুফিদুল ইসলাম এ কম্পিউটার প্রশিক্ষণ ও কম্বল বিতরণ অনুষ্ঠিত

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Sunday, January 4, 2026,
  • 76 Time View

আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ, ফিজিওথেরাপি সেবা এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এর শুভ উদ্বোধন শনিবার ৩ জানুয়ারি বিকেলে রূপসার ইলাপুর আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনার ডি আই জি মো. রেজাউল হক (পিপিএম)।

অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব, আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা ম্যানেজিং কমিটির সদস্য এস এম হারুনার রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন যুগ্ম-সচিব ও চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মোসা: ফেরদৌসী বেগম।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাবেক জেলা প্রশাসক আঞ্জুমানের যুগ্ম পরিচালক আনিচ মাহমুদ।

আঞ্জুমান রূপসা শাখার যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সফিউল আলম সুজন এর পরিচালনায় উপস্থিত ছিলেন- আঞ্জুমানের দাতা সদস্য প্রফেসর নার্গিস জাহান, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা, রূপসা থানার অফিসার ইনচার্জ আ: রাজ্জাক মীর, উপ পরিচালক (আইটি) মো. হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার সামসুজ্জামান, সদস্য সচিব আরিফুল ইসলাম রিপন, মিজানুর রহমান ডিকেন, কম্পিউটার প্রশিক্ষক মো. আশফাক, ফিজিওথেরাপিষ্ট গৌতম মন্ডল, ম্যানেজার আমজাদ হোসেন, রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, নৈহাটি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস শেখ, প্রধান শিক্ষক হায়দার আলী, সহকারী অধ্যাপক এমদাদুল হক, প্রভাষক মো. রিপন আলী, ক্রীড়া শিক্ষক অনিরুদ্ধ কুমার বাহাদুর, রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ.ম.আইয়ুব আলী, সাধারণ সম্পাদক তৌহিদ উদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, যুবদল নেতা সাইফুল ইসলাম রিমন, সাবেক ছাত্রনেতা এসএম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিটন, আসলাম,সেলিম শেখ, হান্নান, রনি, বক্কার, বাবু, সালমান শেখ প্রমুখ।

আলোচনা শেষে ১৫০ জন অসহায় হত দরিদ্রর মাঝে কম্বল বিতরণ করা হয়।

তাছাড়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং মরহুম এসএম দলিল উদ্দিন ও আসমাতুন ন্নেছা লক্ষি বিবির জন্য দোয়া- মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত করেন মাওলানা আয়ূব আলী।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ