শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংগিবাড়ী) জাতীয় সংসদ নির্বাচনী আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল সোমবার দুপুরে তিনি লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি লৌহজং ও টংগিবাড়ীর সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।