শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
তারেক রহমানের আগমণ উপলক্ষ্যে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে ৩০০শ ফিটের সমাবেশ স্থলে গেলেন যুবদল নেতা আজহার হোসেন বাবু
লোকমান হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে ৩০০শ ফিটের সমাবেশ স্থলে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আজহার হোসেন বাবু
এসময় তিনি বলেন, ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তিস্তা নদী বহমান, তারেক রহমান’, ‘তারেক রহমান আসছে, এমন স্লোগান দিয়ে বলেন, তারেক রহমান বিগত ১৭ বছর বিদেশে বসে এ দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে তিনি আজ ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। আমরা তার এ প্রত্যাবর্তনকে স্বাগত জানাই।
তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সাম্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রে পরিণত করার জন্য যুবদলের সবাইকে আহ্বান জানিয়েছেন ।
উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আজহার হোসেন বাবু বলেন, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আজ ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন। আমরা মনে করি তার এ আগমনে এ দেশে গণতন্ত্রের নতুন দ্বার খুলবে। দেশ আবার গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে