শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র চেয়ারপারসন, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ৩ ডিসেম্বর বাদ আসর বাগমারা চেয়ারম্যানের বটতলা নামক স্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এ দোয়া অনুষ্ঠান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান। রূপসা বাস, মিনি ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র নেতা মোঃ মহিউদ্দিন শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন -আহবায়ক ও নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াছ শেখ, নৈহাটি ইউনিয়ান বিএনপি’র সাবেক আহবায়ক ও সার্চ কমিটির সদস্য মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব ও সার্চ কমিটির সদস্য মোঃ দিদারুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন- আহবায়ক বনি আমিন সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ন- আহবায়ক মুন্না সরদার। নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য ও ২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বাবুল শেখের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, সাইফুল্লাহ তুহিন, উপজেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি বারেক শেখ, মাজহারুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মাইনুল হাসান, বিএনপি নেতা মোঃ আসাদ শেখ,ইবাদুল ইসলাম, বোরহান উদ্দিন দুলাল,হারুন শেখ, জগন্নাথ দাস, মনিরুল গাজী রানা, যুবদল নেতা আরমান শেখ, রবিউল সরদার, কৃষক দল নেতা বাকির হোসেন বাকু, আরিফ হোসেন, লিটন শেখ, বিএনপি নেতা আজগর শেখ,কামরুল শেখ, হারুন শেখ, পল্লী চিকিৎসক মোঃ রেজাউল করিম,শ্রমিক দল নেতা জাহিদ শেখ, ইব্রাহিম শেখ, জাহিদ শেখ, বাবু মোল্লা, সগীর ইসলাম, হাসিব, জিয়া শেখ, চান মিয়া, মোশারফ হোসেন, লিয়াকত শেখ, কবির শেখ, হাফিজ শেখ, বিল্লাল হোসেন, নূর হোসেন, ফেরদৌস শেখ, জাহিদ শেখ, মিল্টন হোসেন প্রমূখ।