1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

গেজেট প্রকাশে নাম বাদ—ভেঙে পড়লেন সুপারিশপ্রাপ্ত সিভিল জজ নিশাত মনি

মোঃ আজিমুল ইসলাম নিরব
  • Update Time : Saturday, November 29, 2025,
  • 159 Time View

সুপারিশপ্রাপ্ত বিচারকদের তালিকায় নাম থাকা সত্ত্বেও চূড়ান্ত গেজেটে নাম না আসায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক নিশাত মনি। শনিবার রাত প্রকাশিত বিচার বিভাগীয় নিয়োগের গেজেটে নিজের নাম না দেখে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দেন, যা দ্রুতই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

স্ট্যাটাসে তিনি জানান, শৈশবের সংগ্রাম, শিক্ষাজীবনের নিরলস পরিশ্রম এবং দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে গত ফেব্রুয়ারিতে সুপারিশপ্রাপ্ত বিচারকদের তালিকায় নাম দেখে তিনি জীবনের সবচেয়ে আনন্দের দিনটি পেয়েছিলেন। সেই মুহূর্তটিকে তিনি বর্ণনা করেছেন— “পাইলাম! আমি ইহাকে পাইলাম!”

নিশাত লিখেছেন, শিশুতীর্থ বিদ্যাপিঠ থেকে শুরু হওয়া তার শিক্ষা যাত্রা ছিল লড়াই ও অধ্যবসায়ের এক দীর্ঘ পথ। ডিমলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এরপর কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন—সব জায়গায় তিনি কঠোর পরিশ্রম করেছেন, লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেছেন। জুডিসিয়ারির প্রিলি, লিখিত ও ভাইভা—তিনটি ধাপই সফলভাবে অতিক্রম করেন তিনি।

কিন্তু গেজেট প্রকাশের সময় কাছের মানুষদের কাছ থেকে ‘নাম না থাকার’ আশঙ্কা শুনেও তিনি বিশ্বাস করেননি যে তার সঙ্গে এমন অন্যায় হতে পারে। নিশাতের ভাষায়—
“আমি তো কোনদিন রাজনীতি করিনি, ক্ষতি করিনি কারও। আমার গেজেট হবে না কেন?”

গেজেটে নিজের নাম না পেয়ে ভেঙে পড়ার মুহূর্তের বর্ণনায় তিনি লিখেছেন, প্রথম কয়েক মিনিট স্তব্ধ হয়ে থাকার পর কান্নায় ভেঙে পড়েন তিনি।
“হাউমাউ করে কেঁদেছি। বারবার জিজ্ঞেস করছিলাম, ‘আমার গেজেট হলো না? আমার?’”

নিজেকে রাজনীতি-বহির্ভূত এবং পরিচ্ছন্ন প্রেক্ষাপটের একজন ছাত্রী দাবি করে নিশাত প্রশ্ন তুলেছেন—
“কী দোষ আমার? কী অপরাধ করেছি? কীসের শাস্তি পাচ্ছি আমি?”

তিনি আরও লেখেন, মানবাধিকার ও সাংবিধানিক অধিকার নিয়ে পড়াশোনা করা একজন আইন শিক্ষার্থী হিসেবে এমন বঞ্চনা তার জন্য চরম মানসিক আঘাতের।
“একটা কলমের খোঁচায় আমার জীবন থেকে সব আলো কেড়ে নেওয়া হলো—জানি না কেন।”

স্ট্যাটাসের শেষে তিনি জানান, ব্যক্তিগত সুখ-দুঃখ সাধারণত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না, তবে এই বেদনা আর চেপে রাখতে পারেননি।
“আমাকে আমার অধিকার বঞ্চিত করে খুব উপকার হলো তোমার, বাংলাদেশ?”—প্রশ্ন রেখে লেখাটি শেষ করেন নিশাত মনি।

গেজেট থেকে তার নাম বাদ পড়ার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই নিশাত মনির প্রতি সমবেদনা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ ব্যাখ্যার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ