1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ছয় জনের জেল-জরিমানা

Reporter Name
  • Update Time : Wednesday, January 22, 2025,
  • 216 Time View

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

 

বগুড়ার আদমদীঘিতে মদ ওগাঁজাসহ মাদক সেবনের দায়ে ছয় মাদকসেবীর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত মঙ্গলবার (২১ জানুয়ারী) রাত ৮টায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ এই দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আপেল মাহমুদ (৩৩), সান্তাহার পৌরসভার উপর পোঁওতা গ্রামের আলাউদ্দিন প্রামানিকের ছেলে আকাশ প্রামানিক (২৫), জয়পুরহাট সদরের কেন্দলী গ্রামের আশিনাথ বর্মনের ছেলে অরবিন্দু বর্মন (৩৭), একই জেলার আক্কেলপুর উপজেলার মানিকপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে শাকিল হোসেন (২৫), একই উপজেলার পাঠনধারা গ্রামের হরেরামের ছেলে উদয় চন্দ্র (৪১) ও নওগাঁ সদরের ভবানীপুর গ্রামের আজিজ মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের সদস্যরা গত মঙ্গলবার আদমদীঘি উপজেলা, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মদ ও গাঁজাসহ মাদকদ্রব্য সেবনের অপরাধে উল্লেখিত ছয়জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করার পর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ অরবিন্দু বর্মন, আশরাফুল ইসলাম, উদয় চন্দ্র, শাকিল হোসেনকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও আকাশ প্রমানিককে ৬ মাস, আপেল মামমুদকে ২ মাস বিনাশ্রম কারাদন্ড প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেন ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ