শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

কাজের স্বীকৃতি স্বরূপ ’প্রাইজ পোস্টিং’ পেলেন বিদায়ী ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

প্রশাসনে কর্মকর্তাদের বদলি রুটিন ওয়ার্ক হিসেবে বিবেচিত হয়। এখানে দীর্ঘসময় নিয়ে কেউই থাকেন না। কমবেশি মিলিয়ে নারায়ণগঞ্জে প্রায় ১০ মাস ০৪ দিন কর্মরত ছিলেন বিদায়ী নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কর্মদক্ষতা, সেবামূলক উদ্যোগ সুশাসন আর গতিশীল প্রশাসনিক নেতৃত্বের মূল্যায়নের স্বীকৃতি স্বরূপ তাকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক রাজধানী হিসেবে স্বীকৃত চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে বলে জানা যায়। প্রশাসনে এই পোস্টিংকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ২০২৫ সালের ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। নারায়াণগঞ্জে এসে মাত্র এক বছরের কম সময়ে সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত হন মানবিক ও উদ্যোগী ডিসি হিসেবে। প্রশাসনের নানা খাতে সুশাসন, জনসেবা, পরিবেশ, সুরক্ষা সবক্ষেত্রেই তার সক্রিয়তা ও দৃশ্যমান উদ্যোগ তাকে দ্রুতই আলোচনায় নিয়ে আসে।

কাজের মূল্যায়নের প্রেক্ষিতে তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয় চট্টগ্রামে। এটি জেলা হিসেবে শুধুই বড় নয়, দেশের অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু। দেশে প্রশাসনিক গুরুত্বের বিচারে চট্টগ্রামকে শীর্ষ ক্যাটাগরির জেলা বলা হয়। যেখানে রয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর, নৌ–বিমান–সেনা ঘাঁটি, রপ্তানিমুখী শিল্পাঞ্চল ও একাধিক কৌশলগত অবকাঠামো প্রকল্প। দেশজুড়ে পণ্য পরিবহন, আমদানি–রপ্তানি এবং আন্তর্জাতিক যোগাযোগের বড় অংশই পরিচালিত হয় এই জেলার ওপর ভর করে। তাই এখানে জেলার নেতৃত্ব দেওয়া মানে সরকারের সামগ্রিক প্রশাসনে আরও উচ্চপর্যায়ের দায়িত্ব পালন।

নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে জাহিদুল ইসলাম মিঞা নানা মানবিক ও উন্নয়নমূলক পদক্ষেপে আলোচিত হন। গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় এক লাখ বৃক্ষরোপণ, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ, শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তা, খেলাধুলার উন্নয়নে কোচ খেলোয়াড়দের সহায়তা, সরকারি নানা দপ্তরে দালালবিরোধী অভিযান, সড়কে শৃঙ্খলা রক্ষায় পেশাদার ড্রাইভারদের ডাটাবেজের আওতায় আনা, নিরাপদ খাদ্যের জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিষয়েও জোর দেন তিনি, স্থানীয় পর্যায়ে সরকারি চাকরিতে স্বচ্ছতা আনা, ধর্মীয় নানা উৎসবে নিরাপত্তা প্রদানে বিশেষ উদ্যোগ, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথ অভিযান, সমাজের নানা স্তরে সমস্যায় থাকা প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি অনুদান ও পুর্নবাসনে কাজ করা, ডেঙ্গু রোগীদের সহায়তা ও এনআইসিইউ চালু এমন বহু উদ্যোগ তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে।

শিল্পসমৃদ্ধ ও ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জে প্রশাসনিক নেতৃত্বে গতিশীল কাজ করার পর তাকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পাঠানোকে অনেকেই যোগ্যতার স্বীকৃতি ও বৃহত্তর দায়িত্বে দেয়া হিসেবে দেখছেন। চট্টগ্রামে যোগদানের মাধ্যমে তিনি এখন আরও বৃহত্তর পরিসরে প্রশাসনিক দক্ষতা প্রয়োগের সুযোগ পাবেন। রাষ্ট্রের প্রধান অর্থনৈতিক ও কৌশলগত জেলার নেতৃত্বের এই দায়িত্ব কেবল বদলি নয় নিজের কর্মদক্ষতার পুরস্কার ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই ‘প্রাইজ পোস্টিং’ পেলেন তিনি।

বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জে আসার আগে পত্র-পত্রিকায় নিউজ দেখে এক রকম ধারণা ছিল। কিন্তু এখানে পোস্টিং হয়ে আসার পর তিনি দেখেছেন, ধারণার সাথে বাস্তবতার সম্পূর্ণ উল্টো ছবি। আমি যখন যে কাজে হাত দিয়েছি আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি। আমার চাকরিজীবন ২০ বছর পেরিয়ে গেছে। দেশের বিভিন্ন জেলায় কাজ করেছি। সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে, যে দুই-একটি স্টেশন মনে থাকবে তার মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। এখানকার রাজনৈতিক ব্যক্তিরা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া আমাকে যে ভাবে সাপোর্ট করেছে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে এটা পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *