1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

৪ নং মৌচাক ইউনিয়ন পরিষদ ধ্বংসাবশেষ সংস্কারের দাবি

জি.এস জয় :
  • Update Time : Thursday, January 16, 2025,
  • 204 Time View

জি.এস জয় :

আগস্ট এর ব্যাপক ধ্বংসযজ্ঞের পর দেশের অনেক সরকারী বে-সরকারী দপ্তর সংস্কার হলেও অবহেলায় পরে আছে মৌচাক ইউনিয়ন পরিষদ। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ৪নং ইউনিয়ন পরিষদ, ৫ই আগস্টের ধ্বংসযজ্ঞে বিশালভাবে ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ইউনিয়ন পরিষদ সংস্কার এবং ধ্বংসপ্রাপ্ত অংশগুলো পুনঃনির্মাণ করা সময়ের দাবি।

৪নং মৌচাক ইউনিয়ন পরিষদ, ইউনিয়নবাসীর জন্য একটি আস্থা ও সেবা পাওয়ার জায়গার নাম। ইউনিয়নবাসীর বিভিন্ন সুযোগ-সুবিধা ও নাগরিক সেবা প্রদানের মাধ্যমে ইউনিয়ন পরিষদ জনগণের মণিকোঠায় এক আলাদা জায়গা করে নিয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বারগণ ছিলেন নাগরিক সেবা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ।

কিন্তু ৫ই আগস্ট এর ব্যাপক ধ্বংসযজ্ঞে ভবনের কয়েকটি রুম ছাড়া বাকি রুমগুলো ও ভবন ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত হয়। যে কয়টি রুম এখনো অক্ষত রয়েছে, সেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা প্রদান করে আসছেন। এখন ধ্বংসপ্রাপ্ত রুম ও ভবন সংস্কার ও পুনঃনির্মাণ সময়ের দাবি। ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন, ৮এর আব্দুল বাতেন এবং ৬ নং ওয়ার্ডের মেম্বার ফখরুল ইসলাম মজুমদার দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে জানান, নাগরিক সেবা প্রদানের বৃহৎ স্বার্থে ইউনিয়ন পরিষদের পুনঃ-সংস্কারের জোর দাবি জানান এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ