1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজী মামুন
  • Update Time : Wednesday, October 22, 2025,
  • 70 Time View

জাতীয় বিশ্ববিদ্যালয়, ২১ অক্টোবর ২০২৫: বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও কেক কাটাসহ নানা কর্মসূচিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর, ২০২৫) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‍্যালির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।

দেশে উচ্চ শিক্ষার প্রসার বিশেষ করে সারাদেশের কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদানের লক্ষ্যে ১৯৯২ সালের ২১ অক্টোবর যাত্রা শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়। সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

এই উদ্যোগের ফলে দেশের উচ্চশিক্ষার সুযোগ ব্যাপকভাবে প্রসারিত হয়। সফলতার ধারাবাহিকতায় ৩৩ বছর পূর্ণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২২৫৭টি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৮ লাখ, যা দেশের মোট উচ্চ শিক্ষার ৭০ শতাংশ

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ