1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মাসুদুর রহমান
  • Update Time : Monday, October 20, 2025,
  • 82 Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা জুবায়েদ হোসেন-কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুরে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নয়ন, দিনাজপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহানুর রহমান সোহান, পৌর ছাত্রদলের কারা নির্যাতিত সদস্য রাহিক সরকার রাইট, সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মুনতাসির মিনারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জুবায়েদ হোসেন ছিলেন ছাত্র রাজনীতিতে আদর্শবান, মেধাবী ও সাহসী নেতা। তাঁর হত্যার মাধ্যমে গণতন্ত্রবিরোধী শক্তি আবারও প্রমাণ করেছে তারা ভিন্নমতকে দমন করতে চায়।”
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা ঘোষণা দেন -“দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত সারা দেশের ছাত্রদল রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ