1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

নাজিরপুরে বাজার উন্নয়ন কাজে হরিলুট; কাজ না করেই বিল তুলে নিলেন ঠিকাদার অংশু

সুজিত শিকদার - পিরোজপুর :
  • Update Time : Friday, January 10, 2025,
  • 149 Time View

সুজিত শিকদার – পিরোজপুর :

বাজার উন্নয়ন কাজে হরিরলুট, কাজ না করেই বিল তুলে নিলেন ঠিকাদার। পিরোজপুরের নাজিরপুরের দীর্ঘা বাজার উন্নয়নের কাজ দীর্ঘ দিন পড়ে আছে কিন্তু ঠিকাদার কাজ না করে বিল তুলে নিয়েছেন। নাজিরপুর উপজেলার মাহামুদকান্দা এলাকার এস এস এন্টারপ্রাইজ (প্রোপাইটর সাইফুল ইসলাম) নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ হলেও কাজটি করছেন পিরোজপুর শহরের জাহিদুল ইসলাম অংশু নামের এক ঠিকাদার। যিনি নিজেকে সাবেক এমপি ও মন্ত্রী.শ,ম রেজাউল করিমের ভাগ্নে বলে পরিচয় দিতেন। তবে শ.ম রেজাউল করিমের এক ঘনিষ্ঠজন জানিয়েছে জাহিদুল ইসলাম অংশু নামে তার কোন ভাগ্নে নেই।

জানা গেছে, পিরোজপুর এলজিইডির তত্বাবধায়নে নাজিরপুর উপজেলার দীর্ঘা বাজার উন্নয়নের জন্য পিরোজপুর উন্নয়ন প্রকল্পে ২০২৩ সালে দরপত্রের আহবান করা হয়। এস এস এন্টারপ্রাইজ ১ কোটি ১৮ লক্ষ ৭৬ হাজার টাকায় কাজটি পায়। ২০২৩ সালের ১৩ এপ্রিল কাজটি শুরু ও ২০২৪ সালের ১২ এপ্রিল শেষ হওয়ার কথা। কাজের মধ্যে রয়েছে দীর্ঘা বাজারের রাস্তা,টিউবয়েল,টলঘর ও বাজারের ঘাটলা নির্মান।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান শুধুমাত্র একটি নলকুপ বসিয়েছে আর অল্পকিছু পাথর এনে রেখেছে। পিরোজপুর এলজিইডি সূত্রে জানা গেছে ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান ৮৩ লক্ষ ৮৩ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন। কাজের অগ্রগতি মাত্র ৫ ভাগ। নাজিরপুরের সাবেক উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া ও পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার এ বিল পরিশোধ করেছেন।
এ বিষয়ে দীর্ঘা বাজার কমিটির সভাপতি আশিষ চঁন্দ্র হালদার জানান, দীর্ঘ দিন ধরে বাজার উন্নয়নের কাজ ফেলে রাখায় জনদূর্ভোগের শেষ নেই, রাস্তার ইট তুলে ফেলে রেখেছে, ফলে বালু উড়ে দোকানের ভিতরে যাচ্ছে এতে দোকানের মালামাল নষ্ট হচ্ছে। এক পশে একটি টিউবয়েল বসিয়েছে তার ফ্লোর পাকা করেনি ফলে স্যাঁতসেতে হয়ে গেছে। পানিও পান করা যায় না, এখানের পানি পান করে অনেকেই পানিবাহীত রোগে আক্রান্ত হচ্ছে। কর্তৃপক্ষের নিকট আবেদন যাতে অতিদ্রæত এ বাজার উন্নয়নের কাজ শেষ হয়, যাতে জনগূর্ভোগের লাঘব ঘটে।

এবিষয়ে দীর্ঘা ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন দেউড়ী বলেন, আমরা পরিষদ থেকে বাজারের ভিতরের রাস্তায় ইট সলিং করেছিলাম, প্রায় ১ বছর হয়েছে সেই রাস্তার ইট তুলে ফেলে রাখছে, মানুষের উপকারের বদলে ভোগান্তি হচ্ছে। কোন কাজই করছে না শুধু একটি ডিপ টিউবয়েল স্থাপন করেছে তার কাজও অসমাপ্ত রয়েছে। অতিদ্রæত এ বাজার উন্নয়ের কাজ শেষ করা দরকার।
বাজারের ব্যবসায়ী ও এলাকার বাসিন্দা দিলিপ কুমার জানান, অংশু নামের এক ঠিকাদার এ কাজটি শুরু করে ফেলে রাখছে।
পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিৎ দে জানান, সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার দীর্ঘা বাজার উন্নয়ন কাজের বিল পরিশোধ করেছেন।
নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচীব মো: আবু হাসান খান বলেন, এই অংশু নাজিরপুরের উন্নয়নের ১২ টা বাজিয়ে দিয়েছে, প্রায় কাজেরই বিল নিয়েছে,কাজ করেনি, এরা দেশের শত্রু জণগনের শত্রু,জাতির শত্রু,এদের আইনের আওতায় এনে কঠোর বিচার দাবী করছি,এবং ভবিষ্যতে এরা যেন নতুন কোন কাজে অংশগ্রহন করতে না পারে, এদের লাইসেন্স বাতিল করার জোড় দাবী জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ