1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

‎মেহেদী হাসান,
  • Update Time : Wednesday, October 8, 2025,
  • 324 Time View

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রায় (অপূর্ব পাল) কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎আজ বুধবার (৮ অক্টোবর) বাদ আছর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আলেম সমাজ, সাধারণ মানুষ ও তরুণ সমাজের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

‎বিক্ষোভকারীরা অপূর্ব রায়ের ফাঁসির দাবি জানিয়ে ব্লাসফেমি আইন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তারা পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী অপতৎপরতারও তীব্র প্রতিবাদ করেন।

‎মিছিলটি স্থানীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়।
‎সমাবেশে বক্তারা বলেন, “পবিত্র কুরআন আমাদের ঈমানের মূল ভিত্তি। কুরআন অবমাননা মুসলিম জনতার হৃদয়ে গভীর আঘাত হেনেছে। এর ন্যায্য বিচার না হলে সারাদেশে আরও তীব্র আন্দোলন গড়ে উঠবে।”

‎বিক্ষোভ মিছিলে অংশ নেন নাগেশ্বরী উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম সমাজ, ও সাধারণ মানুষ।
‎এসময় উপস্থিত ছিলেন অনলাইন একটিভিস্ট মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীসহ আরও অনেকে।



Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ