1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

আশুলিয়ার জামগড়ায় গভীর রাতে অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের প্রধান ইয়ার হোসেন সহ ছয় ছিনতাইকারী কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

Reporter Name
  • Update Time : Monday, September 29, 2025,
  • 170 Time View

 

মোঃ মুনসুর আলী স্টাফ রিপোর্টার :

দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এর নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা এবং কিছু মাদক ব্যবসায়ী আশুলিয়ার জামগড়া, ভাদাইল, রূপায়ন এলাকাতে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। একাধিকবার মিডিয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে অভিযোগ করলেও তারা ধরাছোঁয়ার বাইরে ছিল।

গত কয়েকদিন একাধিক ব্যক্তিকে মারধর, অত্যাচার, প্রাণনাশের হুমকি ইত্যাদির তথ্য জামগড়া আর্মি ক্যাম্পের নজরে আসে।

অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল এবং বটতলা রুপায়ন, জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প।

অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়া সহ মোট ছয়জনকে গ্রেফতার করে। ইয়ার হোসেন এবং সোনামিয়া দুজনের নামেই অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে ।

গ্রেফতারকৃতদের জবানবন্দি মোতাবেক জানা যায় তারা সকলে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং এর সাথে জড়িত। পরবর্তীতে আটককৃত ছয় জনকে উদ্ধারকৃত বিপুল দেশী অস্ত্র, গাজা, মোবাইল এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিবর্গঃ

(১) ইয়ার হোসেন (২০)- কিশোর গ্যাং সদস্য, ছিন্তাইকারি, রুপায়ন এলাকা।
(২) সোনা মিয়া (৪৫)- মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, জামগড়া।
(৩) আশরাফুল (১৮)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।
(৪) বড় বাবু (১৯)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।
(৫) ছোট বাবু (১৭)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।
(৬) আকাশ (১৮)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।

উদ্ধারকৃত সরঞ্জামাদিঃ
(১) দেশীয় অস্ত্র- ১৬ টি
(২) কাঁচি এবং ধারালো অস্ত্র – ৫ টি
(৩) গাজা – ৫ পট
(৪) অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল ফোন- ৮ টি
(৫) মোবাইল সিম – ৪৮ টি

দীর্ঘদিনের ত্রাসের রাজত্ব কায়েম কারী কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করায় জামগড়া এলাকার জনগণের মধ্যে স্বস্তি নিরাপত্তা বিরাজ করছে।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ