1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ১

Reporter Name
  • Update Time : Saturday, February 10, 2024,
  • 329 Time View

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ১

তুষার আহম্মেদ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক হলেন মোঃ রুবেল হোসেন তুহিন(৩৬)নামের এক ভূয়া সাংবাদিক।সে সিরাজগঞ্জ জেলার সদর থানার কান্দাপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলাম তালুকদারের ছেলে বলে জানা গেছে। বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার ভোগরা বাইপাস এলাকার আমজাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও মালামাল লুটে নেয়।

উপজেলার চন্দ্রা এলাকার ”আবরণী ফ্যাশনে”র স্বত্বাধিকারী আসলাম সিকদার জানান,আটককৃত  ভুয়া সাংবাদিক রুবেল হোসেন তুহিন আমার পাশের ফার্মেসিতে ঢুকে সাজিয়ে রাখা ঔষধ তছনছ করেন ফার্মেসির মালিক পানি আনতে বাইরে গেলে ওই সুযোগে সে ক্যাশ বাক্স খুঁজতে থাকেন, ওই মুহূর্তে দোকানের মালিক এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন এক পর্যায়ে ওই লোক নিজেকে সিরাজগঞ্জের সাংবাদিক পরিচয় দেন।এতে স্থানীয়দের আরো সন্দেহ হলে  দেখা যায় গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার কালিয়াকৈরের চন্দ্রাতে এসে সাংবাদিক পরিচয় দিয়ে গেঞ্জি,প্যান্টসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়”।

খবর পেয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এস আই)সাজিদ আহমেদ ঘটনাস্থলে গিয়ে ভুয়া সাংবাদিককে তার হেফাজতে নেন।এসআই সাজিদ আহমেদ জানান,স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে এসে কথিত ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী এক রুবেল হোসেন তুহিন নামের ব্যক্তিকে হেফাজতে নিয়েছি এবং সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করেছেন বলে দায় স্বীকার করেছেন।এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ