1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : Thursday, July 10, 2025,
  • 190 Time View

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

টঙ্গী বাজার ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে টঙ্গীর ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।

নিহত মো. মাহফুজুর রহমান (২২) হাজী এবাদউল্লাহ কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টার দিকে টঙ্গী ফ্লাইওভারের ওপর দিয়ে একা হেঁটে যাওয়ার সময় মাহফুজের পথরোধ করে একদল ছিনতাইকারী। তারা তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রতিরোধ করায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করে।

আরও জানা গেছে, স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পকেটে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড দেখে তার পরিচয় শনাক্ত করে পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, টঙ্গী ফ্লাইওভার, স্টেশন রোড, চেরাগ আলী মোড় ও গাজীপুরা এলাকায় সন্ধ্যার পর থেকেই ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে। প্রতিনিয়ত পথচারীরা এসব স্থানে প্রাণ ও সম্পদ হারাচ্ছেন। অথচ প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। টঙ্গীতে জনগণের চেয়ে পুলিশ সংখ্যা একদমই নগ্ন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ