1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

মাসুদুর রহমান:
  • Update Time : Sunday, June 1, 2025,
  • 286 Time View

মাসুদুর রহমান:

“দুধের অপার শক্তিতে-মেতে উঠি একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব দুদ্ধ দিবস-২০২৫ পালন করা হয়েছে।
এসব আয়োজনের মধ্যে ছিল
সরকারি শিশু পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও নির্দিষ্ট সংখ্যক দরিদ্র মানুষকে বিনামূল্যে দুধ পান করানো ও দুগ্ধপণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন ইত্যাদি।

রবিবার (১ জুন ২০২৫) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দিনাজপুর শিশু একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মাহফুজা খাতুন।

সংশ্লিষ্ট বিষয়ের উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সারোয়ার হাসান। খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রডিউসার গ্রুপের সদস্য মোঃ আব্দুস সালাম ও স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শাহিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রায়হান আলী।

শোভাযাত্রা ও আলোচনা সভায় দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দীন, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, জেলা ভেটেরিনারি সার্জন ডা. এম. এ. জলিলসহ অন্যান্য অতিথি ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।

সভায় দুধ ও দুগ্ধজাত পণ্যকে নিরাপদ পুষ্টির অন্যতম উৎস্য হিসেবে সকল মহলে জনপ্রিয় করা, খামারী ও কৃষককে উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ প্রদান এবং ডেইরী শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষে কাজ করছে বলে জানান জেলা প্রাণিসস্পদ কর্মকর্তা আব্দুর রহিম।

সব শেষে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ