1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

সাবেক যোগাযোগ সচিব নজরুল ইসলামের ভাই ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু গ্রেপ্তার

মোঃ শামছুল হক
  • Update Time : Sunday, June 1, 2025,
  • 498 Time View

মোঃ শামছুল হক

শেরপুরের নকলা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক মামলার আসামি, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ওরফে গেন্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৩১ মে শনিবার সন্ধায় তাকে চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে আটক করে নকলা থানায় নেয়া হয়। পরে শেরপুর সদর থানায় তাকে হস্তান্তর করা হয়। তিনি আওয়ামী সরকারের আস্থাভাজন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলামের ছোট ভাই এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছের মানুষ বলে পরিচিত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গেন্দু চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নকলা উপজেলা সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কামরুজ্জামান গেন্দু ছাত্র আন্দোলন দমনে সহিংস ভূমিকা রেখেছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ