1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

ছি’নতা’ইকারীর ধা’ক্কা’য় মায়ের সামনে ছেলের প্রা’ণ গেলো সড়কে।

মোঃ আমিন উল্লাহ
  • Update Time : Sunday, June 1, 2025,
  • 287 Time View

মোঃ আমিন উল্লাহ:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার বালুখালীতে ছিনতাইকারীদের ধাক্কায় সড়কে পড়ে ট্রাক চাপায় এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহত রোহিঙ্গা যুবকের নাম আবু তাহের (২৫), সে ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের বি/৬ ব্লকের জাফর আলমের ছেলে।

শনিবার (৩১মে) রাত সাড়ে ৭ টা ৪০ এর দিকে মরা আমগছতলা ঢালার মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মরা আমগাছ তলা এলাকায় চলন্ত সিএনজিতে যাত্রীসেজে ছিনতাইয়ের পর নিহত যুবক তাহেরকে ধাক্কা দেয়, এসময় কক্সবাজারগামী মাছ বোঝাই ট্রাকের নিচে পড়ে যায় সে।

সিএনজিতে থাকা নিহত যু্বকের মা জানান, তাঁর এক অসুস্থ আত্মীয়কে দেখতে থাইংখালী যাওয়ার পথে ক্যাম্প-১১ সিআইসি কার্যালয়ের সামনে চলন্ত সিএনজিততে যাত্রীবেশে থাকা কয়েকজন যুবক হটাৎ তাঁদেরকে ছুরি ধরে সব কেড়ে নেয়, পরে তাঁর ছেলের কাছে থাকা এন্ড্রয়েড ফোন ও নগদ টাকা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে সিএনজি থেকে ফেলে দেয়, চলন্ত সিএনজি থেকে সড়কের উপরে পড়ে গেলে কক্সবাজারগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ৮ এপিবিএনের সদস্যরা উপস্থিত হলে ছিনতাইকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে।

শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বালুখালী এলাকায় এক ব্যক্তি ট্রাক চাপায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম গিয়ে মরদেহ উদ্ধার করে, তবে কোনো ছিনতাইকারীকে আটক করা যায়নি বলে জানান তিনি।

তাছাড়া ঘটনায় ব্যবহৃত সিএনজি বা ট্রাক কোনটাই আটক করতে পারেনি পুলিশ।

এদিকে এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় বালুখালী এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ