1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঝিনাইদহে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরীতে  ব্যতিক্রম সেমিনার অনুষ্ঠিত 

সৌভিক পোদ্দার:
  • Update Time : Thursday, May 29, 2025,
  • 147 Time View

সৌভিক পোদ্দার:

বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে শিক্ষক- শিক্ষার্থী ও সুধী সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহেের সদর উপজেলার বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসান এর সভাপতিত্বে বিদ্যালয় এলাকার বিভিন্ন শ্রেণি- পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যতিক্রমী এই সেমিনার অনুষ্ঠিত হয়।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কৃষক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি, চিকিৎসক, ধর্মীয় প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিনিধিরা সেমিনারে অংশ নিয়ে, বিদ্যালয়ের উন্নয়নে নানারকম পরামর্শ দেন। বর্তমান কমিটির সকল ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিন।

প্রতিটি বক্তার বক্তব্য, পরামর্শ বিদ্যালয়ের সভাপতি নোট গ্রহণ করেন এবং তা বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খসরুল আলম বলেন যে, বংকেরা মাধ্যমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তর করার জন্য ম্যানেজিং কমিটির সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম।

জেলা শিক্ষা অফিসের ইন্সপেক্টর ইলিয়াস কাঞ্চন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনোয়ার হোসেন, বংকিরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলমগীর হোসেন, চিকিৎসক ডা: ফজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার পাশা বিদ্যুৎ, ধর্মীয় প্রতিনিধি মাওলানা মিজানুর রহমান ও সুমন চক্রবর্তী, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইউপি সদস্য হারুন অর রশিদ, ও নারী সদস্য নাজমা খাতুন, তরুন সংগঠক আলামীন, শিশু সংগঠক আলমগীর কবীর, কৃষক প্রতিনিধি আব্দুল লতিফ, অভিভাবক সদস্য হামিদুর রহমান। ছাত্র প্রতিনিধি মাহবুবুর রহমান ও তিথি বিশ্বাস।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ