1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঝিনাইদহ প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

সৌভিক পোদ্দার:
  • Update Time : Wednesday, May 28, 2025,
  • 130 Time View

সৌভিক পোদ্দার:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী মোল্লা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার  সকাল ১১টার দিকে মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নায়েব আলী মোল্লা উপজেলার মালিয়াট গ্রামের আব্দুল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, নায়েব আলী মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে মালিয়াট গ্রামের মাঠে জমি নিয়ে বিরোধের জের ধরে উভয়পক্ষ বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এসময় ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়েব আলীর মাথায় আঘাত করে। তারপরই  মাঠে নায়েব আলী মাটিতে পড়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় ও তার স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ