1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

রুপসায় হত্যা মামলার আসামি র‍্যাব ৬ কর্তৃক গ্রেফতার

মো: তৌহিদ উদ্দিন শেখ:
  • Update Time : Wednesday, May 28, 2025,
  • 149 Time View

মো: তৌহিদ উদ্দিন শেখ:

রুপসা উপজেলার ভবানীপুর গ্রামের আবদার শেখ হত্যা মামলার আসামি মনির শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ খুলনার একটি অভিযানিক দল। মঙ্গলবার রাত ৯ টার দিকে তাকে খুলনা রেলষ্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার মনির শেখ রূপসা উপজেলার ভবানিপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান শেখের ছেলে।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ২২ মে রাতে ভবানিপুর গ্রামের মনির শেখের বাড়ির পশ্চিম পাশ থেকে বস্তার মধ্য থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। এমন সংবাদ পেয়ে ভবানিপুর গ্রামের আবদার শেখের স্ত্রী সেখানে গিয়ে লাশটি তার স্বামীর বলে শনাক্ত করে। তিনি লোকমুখে জানতে পারে যে ওই দিন রাত সাড়ে ৮ টা থেকে সোয়া ১০ টার মধ্যে যে কোন সময়ে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার জন্য বস্তার মধ্যে ভরে মনির শেখের বাড়ির পাশে কলা বাগানে ফেলে রাখে। এ ঘটনায় আবদার শেখের স্ত্রী রত্না বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন। হত্যাকান্ডটি চাঞ্চল্যকর হওয়ায় র‌্যাব-৬ এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় ২৭ মে রাত ৯ টার দিকে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামি মনির শেখ (৪৫) কে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে রূপসা থানায় হস্তান্তর করে র‌্যাব।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ