1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

সুন্দরবনে হরিণের মাথা সহ দুই শিকারি আটক

রাজিব হোসেন:
  • Update Time : Wednesday, May 28, 2025,
  • 162 Time View

রাজিব হোসেন:

শরণখোলা রেঞ্জের বনরক্ষীদের নেতৃত্বে পূর্ব সুন্দরবনের কোকিলমোনি এলাকায় দুই হরিণ শিকারি আটক হয়েছে। জব্দ করা হয়েছে দুটি হরিণের মাথাসহ একটি ডিঙ্গি নৌকা ।

আটককৃত শিকারীদের মঙ্গলবার (২৭ মে) সকালে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এ সি এফ) রানা দেব এর নেতৃত্বে বনরক্ষীরা সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমোনি ফরেস্ট টহলফাঁড়ির ছোট ময়নার খালে একটি কাঁকড়া ধরার নৌকা আটক করেন। নৌকায় তল্লাশি চালিয়ে বনরক্ষীরা দুটি হরিণের মাথা,হরিনধরা ফাঁদ ও ২৬ টি কাঁকড়া ধরার চারু জব্দ করেন। এসময় একজন সুন্দরবনের মধ্যে পালিয়ে গেলেও দুইজনকে বনরক্ষীরা আটক করেন। আটকরা হচ্ছেন, মামুন (৩৫) ও আব্দুর রহিম (২১)। এদের বাড়ি মোংলা উপজেলার উত্তর চাঁদপাই এলাকায়।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনে আটক শিকারীরা কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে গিয়ে ফাঁদ পেতে অবৈধভাবে হরিণ শিকার করে মাংস পাচার করেছে। এদের বিরুদ্ধে বন অপরাধের মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ